সবুজ প্রান্ত
১৭ অক্টোবর ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জ রুটে ‘ত্রিশীমা’: বাস-মিনিবাস-মাইক্রোবাস হয়রানি


গেজেটভুক্ত তিন সীমানার নামে চাঁদা আদায়, পর্যটক-যাত্রীর জন্য নেই শৌচাগার-বিশ্রামাগার

হাফিজুল ইসলাম, কোম্পানীগঞ্জ
সিলেটের কোম্পানীগঞ্জে গণপরিবহন সেক্টর বর্তমানে ইজারাদার ও চাঁদাবাজদের ‘ত্রিশীমা’ নামের এক জালে বন্দি হয়ে পড়েছে। গেজেটভুক্ত তিনটি সীমানার দোহাই দিয়ে বাস-মিনিবাসের মালিক ও শ্রমিকদের কাছ থেকে প্রতিনিয়ত অবৈধভাবে চাঁদা (টোল) আদায় করা হচ্ছে।

এই হয়রানি থেকে মুক্তি এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি জরুরি ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, সিলেট ও কোম্পানীগঞ্জ রুটে চলাচলকারী প্রতিটি বাস-মিনিবাস থেকে প্রতি ট্রিপে ১২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করা হয়।

যাত্রী ও পর্যটকের দুর্ভোগ

চাঁদাবাজি ও হয়রানির পাশাপাশি এই রুটে চলাচলকারী পর্যটক, সাধারণ যাত্রী এবং চালকরা মৌলিক সুবিধার অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন। পর্যটনকেন্দ্রগামী এই পথে কোনো বাসস্ট্যান্ড বা টার্মিনালে শৌচাগার, বিশ্রামাগার বা অপেক্ষার স্থানের মতো ন্যূনতম সুবিধা নেই। এর ফলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন।

পার্কিং ও স্থানীয় যানবাহনে কঠোরতা

স্থানীয় ছোট যানবাহন যেমন সিএনজি অটোরিকশা চালকরাও পার্কিং নীতির অতিরিক্ত কঠোরতার কারণে হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় শ্রমিকদের দাবি, জনস্বার্থে এই অঞ্চলের প্রধান যোগাযোগভিত্তিক ছোট যানবাহনের ক্ষেত্রে মানবিক শিথিলতা আনা প্রয়োজন।

সমিতির জরুরি দাবি

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট বাস-মিনিবাস মালিক সমিতি ইউএনও’র কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে অবৈধ চাঁদা আদায় বন্ধ করা, গণপরিবহন খাতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, পর্যটকদের জন্য শৌচাগার ও বিশ্রামাগার নির্মাণ এবং স্থানীয় ছোট যানবাহনের পার্কিং নীতিতে মানবিকতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিকরা আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে কোম্পানীগঞ্জের গণপরিবহন খাতকে চাঁদাবাজির জাল থেকে মুক্ত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।