সবুজ প্রান্ত
২৭ জুলাই ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জকিগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার, ২৬ জুলাই ২০২৫ সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জের “জান্নাত কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি নাজির আহমেদ আফজালের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি খালিদ হাসান চৌধুরী রাহীর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় ছাত্রশিবিরের সাথী মিনহাজ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলার নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি আবু আইয়ুব মঞ্জু, ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রেজাউল করিম, এবং জামায়াতে ইসলামীর জকিগঞ্জ উপজেলার সাবেক আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ।

এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি ছরওয়ার হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার অফিস ও এইচ.আর.ডি সম্পাদক নাজিম আহমদ চৌধুরী, অর্থ ও কলেজ সম্পাদক ফজল আহমদ, সাহিত্য সম্পাদক সাইফ ইসলাম চৌধুরী, প্রকাশনা সম্পাদক গিলমান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক এম.এ. হাফিজ এবং সুলতানপুর ইউনিয়ন সভাপতি জাবেদ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি সাকিব আহমদ, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সভাপতি নাইম আহমদ চৌধুরী, ছিদ্দিক আহমদ, জাহিদ আহমেদ, রেজাউল করিম, রুযেল আহমদ, আবু আহমদ আবিদ, আবুল কালামসহ অনেকে।

সমাপনী বক্তব্যে শাখা সভাপতি শিক্ষার্থীদের আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান এবং তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।