সবুজ প্রান্ত
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জনবল কাঠামো গেজেট প্রকাশ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের জন্য জনবল কাঠামো নীতিমালা প্রকাশ করেছে সরকার। ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জনবল কাঠামো নীতিমালা, ২০২৫’ শিরোনামে প্রণীত এই গেজেট গত ৮ সেপ্টেম্বর প্রকাশ করে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজিপ্রেস)। এতে শিক্ষক ও কর্মচারীদের পদ, নিয়োগের যোগ্যতা এবং বেতন কাঠামো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের তৎকালীন সচিব ড. খ. ম. কবিরুল ইসলামের স্বাক্ষরে প্রকাশিত এ গেজেটে বলা হয়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় থাকবে একজন প্রধান শিক্ষক, চারজন সহকারী শিক্ষক (সাধারণ, বিজ্ঞান, আরবি ও ক্বারী/নূরানী) এবং একজন অফিস সহায়ক।

নিয়োগের যোগ্যতা ও বেতন কাঠামো

  • প্রধান শিক্ষক : দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ বা সমমানের দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বেতন—গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা)।
  • সহকারী শিক্ষক (সাধারণ/বিজ্ঞান/আরবি) : দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০/দ্বিতীয় বিভাগসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন—গ্রেড-১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা)।
  • সহকারী শিক্ষক (ক্বারী/নূরানী) : দাখিল ও আলিম পাশের পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি, হাদিস, কুরআন, দাওয়াহ বা ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা কওমি মাদরাসা থেকে দাওরা হাদিস উত্তীর্ণ হতে হবে। নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে হাফিজে কুরআন বা ক্বারীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন—গ্রেড-১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)।
  • অফিস সহায়ক : দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা কওমি মাদরাসা থেকে দশম শ্রেণি পাশ। বেতন—গ্রেড-২০ (৮,২৫০–২০,০১০ টাকা)।

সংশ্লিষ্টদের মতে, এই নীতিমালা কার্যকর হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারী নিয়োগের যে অনিশ্চয়তা ছিল তার অবসান ঘটবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১০

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১১

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১২

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৩

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির হাতে আটক ভারতীয় চোরাকারবারি

১৫

শাহজালাল মাজারের দানের ৩ ডেগ সিলগালা করে নতুন দানবাক্স বসাল প্রশাসন

১৬

 ‘এখানে কাজ নেই, সংসদে যান’: প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিকেলেই অধিবেশনে এমপি এমরান

১৭

তালামীযের সম্মেলনে পুলিশি হস্তক্ষেপ : জকিগঞ্জ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ডিআইজি-এসপির কাছে অভিযোগ

১৮

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

১৯

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।