সবুজ প্রান্ত
২০ অক্টোবর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে স্মার্ট পাঠশালার যাত্রা: অভিভাবক সমাবেশে শিক্ষার ডিজিটাল দিগন্তে নতুন পদক্ষেপ

দক্ষিণ সুরমা প্রতিনিধি 


“মূল লক্ষ্যে পৌঁছে জীবন আলোকিত করতে”—এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে শুরু হলো স্মার্ট পাঠশালার যাত্রা।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সিলেট বিভাগের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্মার্ট পাঠশালার সফটওয়্যারভিত্তিক ডিজিটাল সেবার আওতায় আসে এ বিদ্যালয়টি। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ অভিভাবক সমাবেশে স্মার্ট পাঠশালার সেবাসমূহ নিয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল। সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আব্দুল বারী এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহাদ ঊজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা একাডেমিক সুপারভাইজার রীমা দাস, বিদ্যালয়ের ভূমিদাতা ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, দক্ষিণ সুরমা একতা একাডেমির প্রধান শিক্ষক এরানুল হক ইমরান এবং সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শাহাব ঊদ্দিন শিহাব।

অনুষ্ঠানে স্মার্ট পাঠশালার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুমন শুভ ও সহকারী প্রশিক্ষক আবু রায়হান শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সফটওয়্যার ব্যবহারে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১০

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১১

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১২

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৩

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৪

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৫

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৬

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৮

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৯

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।