সবুজ প্রান্ত
১৫ অক্টোবর ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীর ঘরে উঠতে দু’দিন ধরে অনশনে অন্তঃসত্ত্বা স্ত্রী

বিশ্বনাথ প্রতিনিধি

স্বামীর ঘরে উঠতে ঘরের বারান্দায় দু’দিন ধরে অনশন করছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক অন্তঃসত্ত্বা তরুণী। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের কাতারপ্রবাসী আরিফ উদ্দিনের (২৫) বাড়ির বারান্দায় অবস্থান করছেন তাঁর স্ত্রী রিফা বেগম (১৮)।

বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, রিফা এখনও স্বামীর বাড়ির বারান্দায় অবস্থান করছেন। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও রিফার অনড় অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।

রিফা বেগম একই গ্রামের সমুজ আলীর মেয়ে। তিনি জানান, আরিফ আগে সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। পরিচয় থেকে প্রেম, এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এতে রিফা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, যা পরে আরিফকে জানালে স্থানীয়দের উপস্থিতিতে গত ৪ জুলাই কাজী ডেকে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে উভয় পরিবারই বিয়েটি মেনে নেয়নি।

এরপর দম্পতি স্থানীয় এক কলোনিতে বসবাস শুরু করেন এবং চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত একসঙ্গে ছিলেন। দু’দিন পর আরিফ নিখোঁজ হয়ে গেলে রিফা জানতে পারেন, তিনি কাতার পাড়ি দিয়েছেন। পরে মঙ্গলবার সকালে স্বামীর বাড়িতে গিয়ে উঠতে চাইলে আরিফের পরিবারের সদস্যরা তাঁকে ঘরে ঢুকতে দেননি। ফলে তিনি ঘরের বারান্দায় বসেই অনশন শুরু করেন।

আরিফের বড় ভাই মিছবাহুর রহমান বলেন, ‘আমাদের অবাধ্য হয়ে সম্পর্ক করে বিয়ে করায় আমার পিতা স্ট্যাম্পে লিখিতভাবে আরিফকে ত্যাজ্য ঘোষণা করেছেন। তাঁর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই মেয়েকে আমরা ঘরে উঠতে দেবো না।’

রামপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মখন মিয়া বলেন, ‘শুনেছি, ছেলেটিকে পারিবারিকভাবে বিদেশ পাঠানো হয়েছে। মেয়েটি বিষয়টি জানার পর মঙ্গলবার সকাল থেকে তাদের বাড়িতে অনশন করছে। ছেলের পরিবার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে বসবে; তবে এখনও কোনো উদ্যোগ নেয়নি।’

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মেয়েটি স্বামীর ঘরে উঠতে অনড়। তিনি যদি আইনি সহায়তা চান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১০

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১১

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১২

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৩

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৪

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৫

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৬

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৭

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৮

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৯

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।