সবুজ প্রান্ত
৪ নভেম্বর ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের পণ্যসামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সংগঠক আলীম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী।

এসময় আন্তর্জাতিক সংস্থা পাথফাইন্ডারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির স্থিতিশীলতা কর্মকর্তা (রেজিলিয়েন্স অফিসার) সোহেল রানা।

সংস্থাটির ডব্লিউএলসিআর প্রকল্প (উইমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প) মূলত পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এফআইভিডিবি (ফ্যামিলি ইনস্পায়ার্ড ভিলেজ ডেভেলপমেন্ট বোর্ড) এর মাধ্যমে সিলেটের চারটি উপজেলা ও সুনামগঞ্জ জেলায় বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল,২টি অগ্নিনির্বাপক যন্ত্র, ৫টি ময়লার ঝুড়ি, ২টি পানির ছাঁকনি (ফিল্টার), ১টি টর্চলাইট, ১টি প্রাথমিক চিকিৎসা বাক্স (ফার্স্ট এইড বক্স) এবং স্যানিটারি ন্যাপকিন।

এছাড়া একই দিন ফারুক আহমেদ কুনকিরী উচ্চ বিদ্যালয়েও এই দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১০

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১১

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১২

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৩

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৪

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৫

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৬

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৭

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৮

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৯

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।