সবুজ প্রান্ত
১ নভেম্বর ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারখাই এলাকায় জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাও. ফখরুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক


বিয়ানীবাজার প্রতিনিধি


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ অক্টোবর (শুক্রবার) রাত ৯টায় চারখাই ইউনিয়নের জালালনগর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রউফ এবং পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জননেতা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, ২নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, মো. নাসির উদ্দীন, আয়নুল হক মাস্টার, আসাব আলী, মাওলানা আখতার হুসেন ও মাওলানা শিব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “আমরা অনেক প্রার্থীকে দেখেছি, কিন্তু এবার আমরা আলেম প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে সংসদে পাঠাতে চাই। এলাকার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর মতো সৎ ও আমানতদার নেতৃত্বের বিকল্প নেই।”

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, “আমি প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী। জনগণকে প্রতিশ্রুতির ফাঁদে ফেলতে চাই না। আমি যেখানে যাচ্ছি, মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করছি। ইতিমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বেশ কয়েকটি রাস্তার সংস্কারের উদ্যোগ নিয়েছি। আলেম সমাজ আমাকে জনগণের খেদমতের জন্য মনোনীত করেছে। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, আস্থা রাখুন—আমি সাধ্যের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব।”

বৈঠকে জালালনগর এলাকার সর্বস্তরের জনগণ, মুরব্বী, যুবক ও তরুণদের উপস্থিতিতে খেজুর গাছ প্রতীকের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা হয়।

শেষে মাওলানা আব্দুর রউফের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।