সবুজ প্রান্ত
২২ নভেম্বর ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়, মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি — হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

বিয়ানীবাজার প্রতিনিধি


সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য রাজনীতিতে আসিনি; মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

গত বৃহস্পতিবার বাদ মাগরিব বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাড়াভরা বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, গত কয়েক বছর ধরে ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী এলাকার রাস্তাঘাট উন্নয়ন, সমাজসেবা ও মানবিক উদ্যোগের কাজ চালিয়ে যাচ্ছেন। জনসমর্থন ও দোয়া তাঁকে আরও অনুপ্রাণিত করে—এমন অভিমতও ব্যক্ত করেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, “জনগণ যদি আমাকে প্রতিনিধিত্বের সুযোগ দেন, ইনশাআল্লাহ এলাকার সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের অগ্রগতি এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যেতে সর্বোচ্চ চেষ্টা করব।”

সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, দুবাগ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নেতৃবৃন্দ খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।