সবুজ প্রান্ত
২২ নভেম্বর ২০২৫, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে মোরগ চুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৫০

ছাতক প্রতিনিধি


সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপাড় ও মনিরগাতি–কুম্বায়ন গ্রামের লোকজনের মধ্যে মোরগ চুরির জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে গ্রাম-সংলগ্ন পাকা সড়কে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল ব্যবহার করে ঘণ্টাব্যাপী মুখোমুখি হয়।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে দড়ারপাড় গ্রামের আবু বক্কর (৩৫), লোকমান মিয়া (৪৫), ফয়ছল আহমদ (২৫), লাহিন মিয়া (২২), সাকলাইন মিয়া (২৬), গিয়াস উদ্দিন (৫০) এবং মনিরগাতি–কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া (২০), জামাল হোসেন (৪০), সফর আলী (৩৫) প্রমুখকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরাও একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দড়ারপাড়ের আবু বক্করের বাড়ি থেকে বেশ কয়েকবার গৃহপালিত মোরগ চুরি হওয়ার অভিযোগ ছিল মনিরগাতি–কুম্বায়নের নাহিদ মিয়ার বিরুদ্ধে। শুক্রবার রাতেও একটি মোরগ হারালে আবু বক্কর নাহিদের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চান। এতে ক্ষুব্ধ হয়ে নাহিদ ও তার সহোদররা তাকে আটক করে মারধর করে।

পরবর্তীতে আবু বক্করের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাহিদের বাড়ির দিকে এগিয়ে যান। এরপর দুই পক্ষ পাকা সড়কে সংঘর্ষে লিপ্ত হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান জানান, “দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা নেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১০

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১১

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১২

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৩

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৪

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৫

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৬

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৭

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১৮

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৯

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।