সবুজ প্রান্ত
১২ অক্টোবর ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

শাহ্ মাশুক নাঈম,

সুনামগঞ্জের ছাতক উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম’ এর উদ্যোগে সম্প্রতি তিন দিনব্যাপী (১২, ১৩ ও ১৪ জুলাই) এলাকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

প্রচণ্ড রোদ ও বর্ষার দুর্ভোগে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। ফোরামের সদস্যরা নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন।

ফোরামের সভাপতি মো. মুরাদ আহমদ বলেন, “সমাজের শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের শুধু বই-পুস্তক নয়, বর্ষায় বৃষ্টিতে সুরক্ষা পাওয়ার মতো একটি ছাতাও হতে পারে শিক্ষায় এগিয়ে যাওয়ার অনুঘটক। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের পথচলাকে সামান্য হলেও সহজ করবে বলে বিশ্বাস করি।”

ছাতা পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এক শিক্ষার্থী জানায়, “এখন আর রোদ-বৃষ্টিতে কষ্ট করে স্কুলে যেতে হবে না। নতুন ছাতাটা অনেক ভালো লাগছে।”

স্থানীয় এক শিক্ষক বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়ায়। বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল, তারা সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্য মনে করে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

ছাতা বিতরণ করা হয়— নোয়ারাই ইসলামপুর মাদরাসা, নোয়ারাই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরটিল্লা সুনুমিয়া প্রাথমিক বিদ্যালয়, কুমারদানী ইবতেদায়ী মাদরাসা, হাদা-পান্ডব দাখিল মাদরাসা, লক্ষিবাউর বাজার দাখিল মাদরাসা, জয়নগর হিফজুল কোরআন মাদরাসা, শাহ আরফিন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়গল্লা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, জোড়াপানি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, নোয়ারাই মাওলানা হাছন আলী (রহ.) মাদরাসা, জোড়াপানি আল আরজ সুফিয়া হিফজুল কুরআন মাদরাসা ও খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

উল্লেখ্য, ‘উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম’ দীর্ঘদিন ধরে ইসলামী, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফোরামের সভাপতি মো. মুরাদ আহমদ, সহ-সভাপতি মাওলানা সেলিম হোসেন ও সামছু উদ্দীন এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।