সবুজ প্রান্ত
১৮ নভেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ–ভারত ম্যাচে মোরসালিনের গোলে এগিয়ে বাংলাদেশ

 

মোরসালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
ছিবি : সংগ্রহকৃত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দুর্দান্ত শুরুর পর লিড নিয়েছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১১ তম মিনিটেই রাকিব হোসেনের দারুণ দৌড় ও নিখুঁত ক্রস থেকে সুযোগ তৈরি করেন শেখ মোরসালিন। তাঁর নিচু শট ভারতের জালে ঠাঁই পেলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজরা।

মঙ্গলবার রাতে পল্টনের জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লড়াইয়ে নামার পর থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশা ছিল শুরুতেই গোল, আর সেই কাজটাই করে দেখালেন মোরসালিন। ম্যাচের প্রথম দিক থেকেই রাকিবের গতি আর মোরসালিনের পজিশনিং ভারতের রক্ষণে চাপ তৈরি করতে থাকে।

ভারত সমতা ফেরাতে ওঠানামা করলেও মাঝমাঠে চাপ ধরে রেখে খেলে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত শোম ও সোহেল রানার সমন্বয়ে বল দখলেও সুবিধা করছে স্বাগতিকরা। দর্শকপূর্ণ স্টেডিয়ামে বাংলাদেশের এই দ্রুত গোল ম্যাচে নতুন উত্তেজনা যোগ করেছে।

বাছাইপর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝিতেই লিড নেওয়ায় খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। এখন পর্যন্ত স্কোরলাইন বাংলাদেশ ১–০ ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

বড়লেখা সীমান্তে বিজিবির হাতে আটক ভারতীয় চোরাকারবারি

১০

শাহজালাল মাজারের দানের ৩ ডেগ সিলগালা করে নতুন দানবাক্স বসাল প্রশাসন

১১

 ‘এখানে কাজ নেই, সংসদে যান’: প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিকেলেই অধিবেশনে এমপি এমরান

১২

তালামীযের সম্মেলনে পুলিশি হস্তক্ষেপ : জকিগঞ্জ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ডিআইজি-এসপির কাছে অভিযোগ

১৩

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

১৪

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

১৫

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

১৬

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

১৭

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

১৮

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

১৯

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।