মূল কনটেন্টে যান
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বড়লেখায় চুরি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩


বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় চুরি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে চুরি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বড়লেখা থানা পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছয়ফুর রহমান ছুবুরকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ছয়ফুর রহমান ছুবুর বড়লেখা থানার দায়রা মামলা নং-৬৩/১৪ ও জিআর-১০০/১১ (বড়) মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। পেনাল কোডের ৩৮২ ও ৪৫৭ ধারায় করা মামলায় আদালত তাঁকে বিভিন্ন মেয়াদে মোট সাত বছরের কারাদণ্ড এবং সাত হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে অতিরিক্ত কারাদণ্ডও দেওয়া হয়।

অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে সিআর-১৬৬/২৬ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি জামিলা বেগম ও সাজু আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বড়লেখা উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের বাসিন্দা।

বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে শুক্রবার যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।