মূল কনটেন্টে যান
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বড়লেখায় এক কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় এক কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশের একটি দল সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আছকর আলীকে গ্রেফতার করে। তিনি বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে।

পুলিশ জানায়, আছকর আলী চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত। এর মধ্যে একটি মামলায় ৪০ লাখ, দ্বিতীয় মামলায় ১২ লাখ, তৃতীয় মামলায় ৫০ লাখ এবং চতুর্থ মামলায় ৭ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় বড়লেখা উপজেলার গাজীটেকা (বাঁশতলা) গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আবিদুল ইসলাম (১৮) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুজনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বড়লেখা থানা পুলিশ।