মূল কনটেন্টে যান
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার


বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার পাটনা গ্রামের সফিক উদ্দিনের ছেলে জুনেদ আহমদ (৩৫), পূর্ব শাহবাজপুরের পিরর টিলা এলাকার বখত আলী ও তাঁর স্ত্রী ফাতারুন নেছা, সায়পুর গ্রামের সৈয়দ সামছু মিয়ার ছেলে সৈয়দ ইমরান হোসেন এবং শ্রীধরপুর গ্রামের মৃত তাহির আলীর স্ত্রী ছমিরুন নেছা।

পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর শনিবার তাঁদের যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।