মৌলভীবাজারের বড়লেখায় আনন্দঘন পরিবেশে তারুণ্য নাট্য গোষ্ঠীর প্রচার সম্পাদক জালাল আহমদের জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এ উপলক্ষে বড়লেখার পি.সি. হাইস্কুল মার্কেটস্থ হানিফ মোবাইল অ্যান্ড বিকাশ কাস্টমার কেয়ারে কেক কাটা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জালাল আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, রাজনীতিবিদ আব্দুল মালিক, সমাজসেবক আব্দুর রহমান, প্রতমা সংগীত একাডেমির পরিচালক তপন চৌধুরী, তারুণ্য নাট্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, সহসভাপতি শুভাশিস দে শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক হানিফ পারভেজ, বিকাশ কাস্টমার কেয়ার কর্মকর্তা হুমায়ুন কবির, বড়লেখা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, তালিমপুর ইউনিয়নের সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম আয়জুল, যুবনেতা আব্দুল লতিফ ও শাহিন আহমদ, আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, মডার্ন ফিজিওথেরাপির পরিচালক সাদিক আহমদ, সবুজ আহমদ ও নাহিদ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
কেক কাটা, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


