মূল কনটেন্টে যান
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বড়লেখার বর্ণি ইউনিয়নে বিএনপির একক সমর্থন পেলেন জয়নাল আবেদীন


বড়লেখা প্রতিনিধি
বড়লেখার বর্ণি ইউনিয়নে বিএনপির একক সমর্থন পেলেন জয়নাল আবেদীন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১ নম্বর বর্ণি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে পুনরায় প্রার্থী হিসেবে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের একক সমর্থন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি জয়নাল আবেদীন।

দলীয় নেতাকর্মীদের এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয়নাল আবেদীন। তিনি বলেন, দলের নেতাকর্মীরা তাঁর প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা তাঁর জন্য অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণার। এ সমর্থনের জন্য বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জয়নাল আবেদীন একজন অভিজ্ঞ ও বারবার নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর প্রতি দলীয় নেতাকর্মীদের আস্থা ও সমর্থন রয়েছে। তাঁকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে একক সমর্থন দেওয়ার মধ্য দিয়ে দলের সাংগঠনিক ঐক্য ও নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতিবাচক ফল অর্জন সম্ভব হবে।