শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং পড়াশোনায় উৎসাহ জোগাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ষষ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা’। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয় প্রয়োজনীয় প্রস্তুতি।
পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের আহমদ। কেন্দ্র সচিব ছিলেন এমসি একাডেমি গোলাপগঞ্জের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মোফাজ্জল হোসাইন।
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগ, ১ ডিসেম্বরের দিকে তাকিয়ে স্থানীয়রা১২ নভেম্বর ২০২৬পরীক্ষা চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক জাকির হোসেন, আইটি ম্যানেজার অধ্যাপক এ এস এম খায়রুল আলম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম এবং গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী শোভন।
এ সময় মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য আবুল খায়ের চৌধুরী শাহীন ও গোলাম কিবরিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন হাছনা নাজিম মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসনাত আলম, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সোহেল, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ আহমদ ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান সুমন।
এ ছাড়া হাজী আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষানুরাগী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা মনে করছেন, এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি নিজেদের মেধা যাচাই ও পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। নিয়মিত এমন আয়োজন শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থী তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

