মৌলভীবাজারের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঠিকাদার আব্দুল হাসিব বাচ্চু ইন্তেকাল করেছেন।
আজ শনিবার বাদ মাগরিব কুলাউড়া পৌরসভার লস্করপুর শাহী ঈদগাহ মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরদিন রবিবার বেলা ১১টায় তাঁর জন্মস্থান জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের জানাজার নামাজে শরিক হওয়ার জন্য সকল মুসলমানের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর মামা বিশিষ্ট ঠিকাদার, সমাজসেবক ও রাজনীতিবিদ মুহিবুর রহমান কোকিল।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


