মূল কনটেন্টে যান
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সিলেটে ক্বীন ব্রীজের পাশে ‎নির্মিত হবে নতুন ঝুলন্ত সেতু : বাণিজ্যমন্ত্রী


উবেদুল্লাহ তালুকদার
স্টাফ রিপোর্টার
সিলেটে ক্বীন ব্রীজের পাশে ‎নির্মিত হবে নতুন ঝুলন্ত সেতু : বাণিজ্যমন্ত্রী
ছবি : ক্বীন ব্রীজ এলাকা পরিদর্শনকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেটে প্রাচীন ক্বীন ব্রীজের পাশে সুরমা নদীর ওপর একটি নতুন দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু নির্মাণের মৌলিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) ক্বীন ব্রীজ এলাকা পরিদর্শনকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‎বাণিজ্যমন্ত্রী জানান, নতুন নির্মিত হতে যাওয়া সেতুটি পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি ঝুলন্ত সেতু হবে। একই সঙ্গে এটি দিয়ে যান চলাচল করতে পারবে, যার ফলে সুরমা নদীর ওপর ট্রাফিক মুভমেন্টের জন্য সুবিধা ও সহনীয় পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে ঐতিহাসিক ক্বীন ব্রীজ অতীতে কার্যকর হলেও বর্তমানে তা দিয়ে গাড়ি চলে না, তাই এটিকে সংস্কার করে শক্তিশালী অবস্থায় হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে।

‎আলী আমজদের ঘড়ি বা সার্কিট হাউসের মতো স্থাপনাগুলোর কোনো হেরিটেজ বা সৌন্দর্য যেন নষ্ট না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই মূলত ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পর নতুন সেতুটি কীভাবে নির্মিত হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে বিস্তারিত জানানো সম্ভব হবে।