সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত বিজিবির তৎপরতায় উদ্ধার পেয়েছেন ওই দুই নারী।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকা থেকে তাঁদের উদ্ধার করে বিজিবি। উদ্ধার হওয়া দুই নারী হলেন খুলনার তেরখাদা উপজেলার রাফেজা বিবি (৪৫) ও তাঁর মা মেহেরুন বিবি (৭০)।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতে পাঠানোর কথা বলে দালাল চক্রের সদস্যরা তাঁদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরে তাঁদের সীমান্ত এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় চক্রের সদস্যরা।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।




