সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ করিম মাহমুদ লিমন (কে.এম লিমন) জয়ী হয়েছেন। শুক্রবার (০৯ অক্টোবর) দুপুরে শুরু হওয়া ভোটগ্রহণ ও গণনা শেষে বিকেলে ফলাফল জানান প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।
এই নির্বাচনে মোট দুইটি পদে ভোট গ্রহণ করা হয়। ব্যালাটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা শেষে সভাপতি পদে আবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা জয়লাভ করেন। নির্বাচনের সার্বিক ভোট গ্রহণ ও প্রশাসনিক সুৃঙ্খলা নিশ্চিতে প্রিজাইডিং অফিসার পদে দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভারজার শ্যামল কুমার রায়।
কার্যকারী কমিটির অন্য পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন সাধারণ সম্পাদক পদে মোঃ করিম মাহমুদ লিমন, সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে বিলাল উদ্দিন।
ভোটের আনুষ্ঠানিকতা ও ফলাফল ঘোষণার পর বিজয়ী পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সদস্যসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা।


