রাঙামাটির নানিয়ারচরে নিখোঁজের প্রায় পাঁচ মাস পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা মুহিবুর রহমানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি নানিয়ারচর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। খবর পেয়ে তাঁকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে পরিবারের স্বজনেরা ইতোমধ্যে রাঙামাটির পথে রওনা দিয়েছেন।
মানসিক ভারসাম্যহীন মুহিবুর রহমান কুলাউড়া উপজেলা সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বজনদের তথ্যানুযায়ী, গত ৯ মে তিনি হারিয়ে যান। দীর্ঘ সময়জুড়ে সম্ভাব্য নানা স্থানে সন্ধান চালিয়েও স্বজনেরা তাঁর কোনো হদিস পাচ্ছিলেন না।
সম্প্রতি নানিয়ারচর এলাকায় তাঁর অবস্থানের তথ্য পাওয়া যায়। এরপর নানিয়ারচর থানা পুলিশসহ রিজান, শুভ, সুজন ও মোস্তফাসহ কয়েকজন স্থানীয় স্বেচ্ছাসেবক সমন্বিতভাবে অনুসন্ধান চালান। নিবিড় অনুসন্ধানের একপর্যায়ে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। আইনি কার্যাবলি শেষ করে তাঁকে স্বজনদের কাছে তুলে দেওয়া হবে।


