মূল কনটেন্টে যান
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‎কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারের পাশে দুবাই প্রবাসীরা


কানাইঘাট প্রতিনিধি
‎কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারের পাশে দুবাই প্রবাসীরা

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ জনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী কানাইঘাটবাসী।

‎রবিবার (৪ অক্টোবর) ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নিহত ৫ জনের পরিবারের সদস্যদের হাতে দুবাই প্রবাসীদের পক্ষ থেকে সংগৃহীত আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমেদ,  কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউএই-এর সিনিয়র সহ-সভাপতি হাফিজ আব্দুস সামাদ শামিম, সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক রেজওয়ানুল করিম, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম।

‎এছাড়া উপস্থিত ছিলেন  আলা উদ্দিন, মাওলানা মুখতার আহমেদ, ৭ ও ৮নং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এসময় বক্তারা বলেন, প্রবাসে থেকেও নিজ এলাকার বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই সহযোগিতা শোকাহত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও সান্ত্বনার।

‎উল্লেখ্য, সম্প্রতি কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ জন নিহত হন। তাদের মৃত্যুতে পুরো কানাইঘাটজুড়ে শোকের ছায়া নেমে আসে।