মূল কনটেন্টে যান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সিলেট জোনে ভিসিএমআইএস বিষয়ক আবাসিক প্রশিক্ষণের ১৩তম ব্যাচের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক
সিলেট জোনে ভিসিএমআইএস বিষয়ক আবাসিক প্রশিক্ষণের ১৩তম ব্যাচের উদ্বোধন

সিলেট জোনে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (ভিসিএমআইএস)’ বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের ১৩তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (অতিরিক্ত সচিব)।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সরকার মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর জেলা ম্যানেজার শওকত হাসান।

প্রশিক্ষণের ১৩তম ব্যাচে সুনামগঞ্জ জেলার নির্ধারিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করছেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য সংরক্ষণ ও হালনাগাদসহ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় সিলেট জেলায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।