মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গোয়াইনঘাটে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


গোয়াইনঘাটে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি:- প্রতীকী

সিলেটের গোয়াইনঘাটে নিজ শয়নকক্ষ থেকে সোহান (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহান ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। পরে রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, কী কারণে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।