মূল কনটেন্টে যান
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে মাটিকাটা এলাকার ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজ পরিদর্শনে নবাগত ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস


মুরাদ মিয়া
তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে মাটিকাটা এলাকার ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজ পরিদর্শনে নবাগত ইউএনও, দ্রুত সংস্কারের আশ্বাস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিকাটা এলাকার ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের এই ব্রিজটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে ইউএনও জানান, স্থানীয়দের চলাচলের এই গুরুত্বপূর্ণ মাধ্যমটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। জনদুর্ভোগ লাঘবে তিনি ব্রিজটি দ্রুত সংস্কার করার আশ্বাস দেন। একই সঙ্গে এখানে চলাচলের স্থায়ী সমাধানের জন্য একটি পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার বিষয়েও আশাবাদ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তাহিরপুর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মিয়া, আমানুল্লাহ আমানসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ব্রিজ সংস্কারের পাশাপাশি একটি স্থায়ী পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন।