সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা মহিম উদ্দিনের ১২ বছর বয়সী ছেলে মাজেদ আহমদ গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৪ অক্টোবর ২০২৬, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে জাউয়া থেকে জামক হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
হিফয শাখার ওই শিক্ষার্থীকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। নিখোঁজের সময় মাজেদের পরনে লাল রঙের একটি পাঞ্জাবি ছিল।
নিখোঁজ ছাত্রটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে ০১৩২১-২৭৬৮০৪ অথবা ০১৮৪০-৬৭২৮৪৮ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ছাতকে ৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র মাজেদ

সৌরভ হাসান


