জন্মদিন মানেই কেক কাটা, শুভেচ্ছা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে নিজের জন্মদিনের আনন্দটা একটু অন্যভাবে শুরু করল জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক তানিম আহমদ। কেক কাটার আনুষ্ঠানিকতার আগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেন সে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে খাবার বিতরণের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু করে তানিম। পরে সন্ধ্যায় জকিগঞ্জের সোনাসারে নিজ বাড়িতে পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটে। চলে শুভেচ্ছা বিনিময়ও।
জন্মদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ-সভাপতি এ টি এম সেলিম চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক ও কোষাধ্যক্ষ তারেক আহমদ, মাসুম আমার কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠক ফজল আহমদ ও রানা আহমদ, নিউজ অব জকিগঞ্জের পরিচালক জাকির আহমদ, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, স্বপ্নের টিভির পরিচালক সাইফুর রহমান, জকিগঞ্জের সংবাদের প্রতিনিধি মাহবুবুল করিমসহ তানিমের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।
অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানান অতিথিরা। তাঁরা তানিমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। তাঁদের মতে, বিশেষ দিনগুলোতে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করতে পারে।
নিজের জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে তানিম জানায়, “জন্মদিনটি একটু ব্যতিক্রমীভাবে শুরু করার ইচ্ছা ছিল। তাই অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে দিনটি শুরু করেছি। সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে কেক কাটার আনন্দ ভাগাভাগি করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন এবং আমৃত্যু মানুষের সেবা ও কল্যাণে কাজ করার তৌফিক দেন।”


