সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামপুর এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে এই লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হতে পারে। স্থানীয়দের আরও ধারণা, বেলা ১১টা থেকে ১২টার ভিতরে এই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পরবর্তীতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।



