মূল কনটেন্টে যান
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


শাহ্ মাশুক নাঈম
সহকারী সম্পাদক
সুনামগঞ্জে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“অগ্রযাত্রার চার বছর”-এই শ্লোগানকে ধারণ করে সুনামগঞ্জে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

‎শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ এবং যৌথ সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল ও দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ, হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ এর সভাপতি নুরুল হক আফিন্দী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, লেখক কলামিষ্ট সুখেন্দু সেন হারু, প্রেসক্লাবের সহ সভাপতি রওনক আহমদ বখত।
‎
‎এছাড়াও আলোচনায় অংশ নেন কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবি, জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সুরমা ইউনিয়ন পরিষদ এর নারী সদস্য মাজেদা খাতুন, সুনামগঞ্জ জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক একে মিলন, সাংবাদিক রেজাউল করিম, মাসুক মিয়া, সিরাজুল ইসলাম শ্যামল, বাবুল মিয়া, আমিনুল হক, সামছুল কাদির মিসবাহ, রাজু আহমদ রমজান, কর্ণ বাবু দাস, আব্দুল বাছির, পিএফজি সদস্য আল-আমীন, জিয়াউর রহমান জিয়া, বিটু বরুয়া, রিনা বেগম, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের আলী ইমরান, লক্ষী রানী, পুজা দাস, রোহান খান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেন খোকা, দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি শাহ মাশুক নাঈম, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি নোহান আরফিন নেওয়াজ।
‎
‎আলোচনা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বক্তারা দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।