জকিগঞ্জ প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে আবু ওমর জুবেরকে আহ্বায়ক এবং মো. হাবিবুর রহমান (তালুকদার)কে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আবু হানিফ সাদিক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে জাকারিয়া আহমেদ মিরাশিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে উজ্জল হোসেন এবং সংগঠক হিসেবে সৈয়দ কামিল আহমদ দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটি প্রসঙ্গে আহ্বায়ক আবু ওমর জুবের ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান (তালুকদার) বলেন, “জকিগঞ্জে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ জাতীয় ছাত্রশক্তির উত্থান হবে। আমরা ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আজাদির চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা শাখা কাজ করবে। শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় তারা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, “আমাদের এই নতুন রাজনৈতিক পথচলায় আমরা জকিগঞ্জের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করি। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।”

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জকিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী ছাত্র সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।