গোয়াইনঘাট প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটের তিতারাই খেয়াঘাট এলাকায় ইঞ্জিনচালিত নৌকা থেকে ১ হাজার ৮০০ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। সীমান্ত পেরিয়ে চোরাইপথে আনা এ চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে জিরা ও নৌকাসহ তাঁদের আটক করে গোয়াইনঘাট থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেঙ্গুড়া গ্রামের রশিদ আহমদের দুই ছেলে মো. অলিউর রহমান (২৮) ও সাকিল আহমেদ (২৫)।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের জিরার একটি বড় চালান আসার গোপন খবর পেয়ে তিতারাই খেয়াঘাট এলাকায় অবস্থান নেয় উপপরিদর্শক (এসআই) মো. ফায়াজ উদ্দিনের নেতৃত্বাধীন একটি দল। সে সময় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা আটকে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নৌকার ভেতরের বিশেষ গোপন প্রকোষ্ঠ থেকে ৬০ বস্তা ভারতীয় ‘কেএস গোল্ড’ ব্র্যান্ডের জিরা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এসব জিরা আনা হয়েছিল। এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নম্বর ৪৬) করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং চোরাচালানবিরোধী এ তৎপরতা চালু থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।