সবুজ প্রান্ত প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাট ও ওসমানীনগরে আজ এনসিপির পদযাত্রা, আসছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ (৩০ জুলাই) সিলেটের কানাইঘাট ও ওসমানীনগরে পদযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দুই উপজেলাতেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এনসিপি সূত্রে জানা গেছে, কানাইঘাটের কর্মসূচিতে অংশ নিতে আসছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া কেন্দ্রীয় কমিটির আরও কয়েকজন নেতা কর্মসূচিতে যোগ দেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টায় কানাইঘাটের দারুল উলূম মাদ্রাসায় মরহুম মাওলানা মোশাহিদ আলী বায়মপুরী (রহ.)-এর কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। জিয়ারত শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি পদযাত্রা থানার সম্মুখ হয়ে উত্তর বাজারের সমাবেশস্থলে পৌঁছাবে। বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এ কর্মসূচিতে এনসিপির সিলেট জেলা ও মহানগর কমিটির পাশাপাশি অঙ্গসংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিক শক্তির জেলা ও মহানগরের নেতাকর্মীরাও অংশ নেবেন।

কানাইঘাট উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনীত প্রার্থী ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজ বুরহান উদ্দিন ইউসুফ বলেন, কেন্দ্রীয় নেতাদের সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাতের মধ্যেই মঞ্চ নির্মাণের কাজ শেষ হবে। তিনি দাবি করেন, কর্মসূচি ঘিরে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে তৎপর রয়েছেন। একটি সুশৃঙ্খল কর্মসূচি উপহার দিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, সিলেটের ওসমানীনগরেও এনসিপির জুলাই পদযাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার উত্তর গোয়ালাবাজারে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যা ৬টায় গোয়ালাবাজারের একটি রেস্টুরেন্টে উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নেতাকর্মীরা জানান, কর্মসূচি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচির প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকদের ভাষ্য, পদযাত্রা ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং দলের আদর্শ ও বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১০

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১১

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১২

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৩

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৪

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৫

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৭

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৮

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৯

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।