জকিগঞ্জের জনপ্রিয় টিভি উপস্থাপক, ছড়াকার ও গণমাধ্যমকর্মী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর উপজেলার খলাদাফনিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এর আগে সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে তাঁর সহকর্মী, আত্মীয়স্বজন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালিগঞ্জ বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আজিজুর রহমান তাপাদার, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহিম বুলবুলে কামালী, ইছামতি দারুল উলূম কামিল (এমএ) মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, মাওলানা ওয়ারিস উদ্দীন তাপাদার, সহকারী অধ্যাপক আব্দুল হাকিম চৌধুরী, সহকারী অধ্যাপক মাওলানা লতিফ শামীম, মাস্টার নজরুল ইসলাম, সমাজসেবক জাহাঙ্গির শাহ চৌধুরী হেলাল, সোবহানীয়া ফার্মেসির পরিচালক মাওলানা জুবায়ের আহমদ ও ডা. তোফাজ্জল আলী মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ টিভির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকিত, পরিচালক জামাল আহমদ, সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি আবু সাঈদ আশিক, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি আকবর আহমদ চৌধুরী, জকিগঞ্জ ভিউর সম্পাদক আহমদ আল মনজুর, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, সম্পাদক জে.এফ. চৌধুরী ফাহিম, নাশীদ শিল্পী আলী হায়দার, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি রিয়াদুর রহমান চৌধুরী, সহসভাপতি মো. খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহমদুল হক।
আরও উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা তালামীযের সাবেক সভাপতি মো. মিছবাহ উদ্দিন চৌধুরী, বর্তমান সভাপতি মো. মাজহারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী, তাজু ইসলাম খান, আলিম উদ্দিন তাওহীদ, হারুন রশীদ, জয়নাল আবেদীন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান মরহুমের বাবা মাওলানা আহমদ আল-কবির চৌধুরী।
উল্লেখ্য, রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী ছিলেন জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন চ্যানেল জকিগঞ্জ টিভির জনপ্রিয় উপস্থাপক। উপস্থাপনার পাশাপাশি তিনি ইসলামী নাশীদ শিল্পী, ছড়াকার ও লেখক হিসেবেও পরিচিত ছিলেন। ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহর আবৃত্তি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর কণ্ঠে গাওয়া ‘আমরা ভুলে যাই এই পৃথিবী নয়তো আসল ঠিকানা’ নাশীদটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা এবং অনলাইন পোর্টালে লেখালেখির পাশাপাশি জাতীয় দৈনিকগুলোতে ফিচার লেখক হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২২ সালের ৩ নভেম্বর সিলেট-জকিগঞ্জ সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। তাঁর অকালপ্রয়াণে জকিগঞ্জের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজও অনুভব করেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


