মূল কনটেন্টে যান
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জাফলংয়ে নদীর মাটিচাপায় প্রাণ গেল বালুশ্রমিকের


জাফলংয়ে নদীর মাটিচাপায় প্রাণ গেল বালুশ্রমিকের
জাফলংয়ে বালুচাপায় নিহত বালুশ্রমিক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদী থেকে বালু তুলতে গিয়ে মাটিচাপায় বারেক মিয়া (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শনিবার সকালেও পিয়াইন নদীতে বালু তুলতে যান বারেক মিয়া। কাজ করার একপর্যায়ে নদীর প্রায় ১৫ হাত পানির নিচে মাটির স্তূপ ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় শ্রমিক ও উদ্ধারকারীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বারেক মিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জীবিকার তাগিদে নদীতে বালু তুলতে গিয়ে এমন প্রাণহানির ঘটনায় শোকাহত স্থানীয় লোকজনও।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক শুভ প্রতিদিনকে বলেন, জাফলংয়ে নদী থেকে বালু তুলতে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।