জকিগঞ্জ প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

চিকিৎসক সংকট, ওষুধের ঘাটতি ও অবকাঠামোগত সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগের দাবি

সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. মো. নাছির উদ্দিন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আখলাক আহমদ।

সোমবার (৬ জুলাই) তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান, জনবল পরিস্থিতি ও বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট, ওষুধের অপ্রতুলতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা অংশ নেন। বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্যপদে দ্রুত চিকিৎসক ও জনবল নিয়োগ, প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

পরিদর্শনকালে প্রতিনিধিদল স্থানীয়দের বিভিন্ন বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। স্থানীয়দের প্রত্যাশা, এ পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের চলমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং জকিগঞ্জের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১০

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১১

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১২

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১৩

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৪

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৫

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৬

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৭

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৮

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৯

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।