শাহ্ মাশুক নাঈম
৯ জুন ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দোয়ারাবাজার উপজেলা শাখার সম্মেলন স্থানীয় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন এবং রাজনৈতিক দলগুলোকে আত্মসমালোচনার আহ্বান জানান।

উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও মাওলানা মর্তুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি বলেন, ‘জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব। কোনো জালিমের পক্ষাবলম্বন করা কিংবা অন্যায়ের সঙ্গে আপস করা ইসলামের শিক্ষা নয়।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল একযোগে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছিল। কিন্তু বর্তমানে একই রাজনৈতিক মহল সরকারের সমালোচনা করে তাকে ‘নব্য ফ্যাসিস্ট’ বলছে। তাহলে পুরনো ও নতুন ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য কী, সেটি জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।’

একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একসময় যাদের ফ্যাসিস্ট বলা হয়েছে, পরে আবার তাদের সম্পর্কে ভিন্ন মূল্যায়ন দেওয়া হচ্ছে। রাজনীতিতে এমন দ্বৈত অবস্থান জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে।’

 

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরও বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক মতভেদ ও বিভাজন ভুলে জনগণের কল্যাণে কাজ করা। জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ড. মইনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দীন পাশা, সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাহমুদুর রহমন আজাদ, সাধারন সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল,

বুরাইয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ,

মাওলানা সৈয়দ মুনতাসির আলী, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা সাদিকুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন সম্ভ্যব্য চেয়ারম্যান পদপ্রার্থী

মাওলানা আব্দুল বাছিত খান, আনজামনে তালামিযে ইসলামিয়ার দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা শাখার সভাপতি লায়েক সোহাগ, (পূর্ব উপজেলা) শাখার সভাপতি শাহান আহমদ, লতিফিয়া ক্বারী সুসাইটি দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল, সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড শাখার দোয়ারাবাজার শাখার সভাপতি হাফিজ বুরহান উদ্দীন লায়েক, আনজুমানে আল ইসলাহ দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা শাখার হাফিজ শরিয়ত আলী, এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক কার্যক্রম, জাতীয় পরিস্থিতি ও উম্মাহর কল্যাণে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি হাফিজ মইনুল ইসলাম, উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন সাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রউফ, মাওলানা জমির উদ্দীন, মইনূল হক, হাফিজ হাসনাত আহমদ, মাহবুবুর রহমান, প্রখূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১০

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১১

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১২

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৩

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৪

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৫

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৬

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৭

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৮

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৯

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।