মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
৭ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সন্তান মো. মাহবুবুর রহমান সরকার। গত বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

‎জামালগঞ্জের এই নেতার নতুন এই পদপ্রাপ্তিতে স্থানীয় বিএনপি, যুবদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় দলীয় নেতৃবৃন্দ উল্লেখ করেন, মাহবুবুর রহমান ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতিতে যুক্ত আছেন। দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও প্রজ্ঞার মূল্যায়ন হিসেবেই দল তাঁকে কেন্দ্রীয় যুবদলের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিয়েছে। এর আগে তিনি সিলেট বিভাগে কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।

‎মো. মাহবুবুর রহমান সরকারের পরিবার দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাঁর প্রয়াত পিতা হুমায়ুন কবির সরকার আমৃত্যু জামালগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এবং উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন সময় দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

‎মনোনীত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান সরকার মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানান। একই সঙ্গে তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নিজের এই রাজনৈতিক অর্জনকে তিনি জামালগঞ্জ উপজেলার সাধারণ মানুষের প্রতি উৎসর্গ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

১০

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

১১

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

১২

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

১৩

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

১৪

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১৫

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১৬

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১৭

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৮

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৯

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।