গোয়াইনঘাট প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেখাপড়া করে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হতে হবে: তোয়াকুল কলেজে মন্ত্রী আরিফুল হক

‎পড়াশোনা শেষ করে নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এবং শিক্ষিত বেকারের সংখ্যা কমাতে লেখাপড়ার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই।

‎শনিবার (১৬ মে) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তোয়াকুল কলেজের আশ্রয়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রুস্তমপুর ইউনিয়নের পিয়াইন নাতারখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ শ্রমিক তৈরি করতে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন এবং কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ অত্যন্ত জরুরি। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে শিক্ষিত ও দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বেড়ে যায়। এলাকার প্রতিনিধিত্ব করতে হলে এলাকার সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে।

‎এলাকার উন্নয়নকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “উন্নয়ন কাজ আটকে থাকবে না, ধারাবাহিকভাবে হবে। তবে আমাদের শিক্ষিত ও দক্ষ শ্রমিক তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তবেই দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা কমবে এবং বিদেশে গিয়ে কাজ না পাওয়ার হতাশা ও বিভিন্ন রকম হয়রানি থেকে শ্রমিকরা মুক্তি পাবে।” এ লক্ষ্যে এলাকায় অন্তত চারটি ভাষা—ইংরেজি, আরবি, জাপানি ও কোরিয়ান শেখার জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

‎তোয়াকুল কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসু উদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মহাপরিচালক রাকিব আল হাফিজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

‎বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী এলাকার শিক্ষিত তরুণরা যাতে সহজে সরকারি চাকরি পায় এবং সরকারি খরচে বিদেশে যেতে পারে, সেই সুযোগ তৈরির দাবি জানান। একই সঙ্গে তিনি উপজেলার শ্রমজীবী মানুষের জীবিকার অন্যতম মাধ্যম পাথর কোয়ারিগুলো সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

‎সভায় শুভেচ্ছা বক্তব্য দেন তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার। তিনি শিক্ষাঙ্গনে কলেজের সার্বিক সফলতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি যারা বিভিন্ন সময়ে ছোট-বড় অনুদান দিয়ে কলেজকে এগিয়ে নিয়েছেন এবং ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে সময় দিয়েছেন, তাদের প্রতি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিদ্দিকী, কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি নাছির উদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, যুবদল নেতা দেলোয়ার হোসেন রিপন, কলেজ পরিচালনা কমিটির সদস্য রুহুল আমীন, সমাজসেবী মখলিস এম রনি এবং ছাত্রদল নেতা শামসুজ্জামান দিপন, ইকবাল হোসেন ও জুয়েল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।