স্টাফ রিপোর্টার
১ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী হিসেবে শনিবার প্রথম সিলেট সফরে আসছেন তারেক রহমান

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে আগামীকাল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তাঁর এই সফরকে কেন্দ্র করে আধ্যাত্মিক নগরী সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরের শুরুতেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাটে সিলেট সিটি করপোরেশন কর্তৃক গৃহীত শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একটি সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

সফরের দিন দুপুরে প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন। বিকেলের কর্মসূচিতে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে একটি সভায় যোগদান শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, সর্বশেষ গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় তিনি সিলেটে এসেছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরীর সড়কগুলো সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সড়কদ্বীপে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফেস্টুন টানানোর পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে প্রশাসন। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিভিন্ন সংগঠন উন্নয়নের নানা দাবিদাওয়া সামনে আনছে। সম্প্রতি সিলেট বিভাগ গণদাবি ফোরামের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে ২৫ দফা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লিখিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সিলেটকে ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ হিসেবে ঘোষণা, পর্যটন অঞ্চল হিসেবে গেজেট প্রকাশ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ। এছাড়া সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথ আধুনিকায়ন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, মৌলভীবাজারে বিমানবাহিনীর ঘাঁটি স্থাপন, সিলেটে প্রকৌশল ও পর্যটন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে। স্থানীয় সুধী সমাজ আশা করছে, এই সফরের মাধ্যমে সিলেটের দীর্ঘদিনের এসব উন্নয়ন চাহিদার প্রতিফলন ঘটবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।