শাহ্ মাশুক নাঈম
১৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলী ছাহেব ক্বিবলাহ মাজার জিয়ারতে দোয়ারাবাজারের ‎দুই চেয়ারম্যান পদপ্রার্থী 

আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা দুই চেয়ারম্যান পদপ্রার্থী আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহমাতুল্লাহি আলাইহি)’র মাজার শরীফ জিয়ারত করতে ফুলতলী গ্রমন করেন।

‎রবিবার (১৯ এপ্রিল) দুপুরে দোয়ারাবাজার থেকে একটি প্রতিনিধি দল ফুলতলী সফর করেন। সফর শেষে তারা সংক্ষিপ্ত সময় অবস্থান করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন।

‎সফরকালে নেতৃবৃন্দ মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব ক্বিবলাহ ফুলতলী ও হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী মুফতি সাহেব ক্বিবলাহর নিকট বিশেষ দোয়া গ্রহণ করেন এবং উনাদের সোহবতে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তারা দেশ, জাতি এবং দোয়ারাবাজার উপজেলার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

‎এছাড়াও সফরকালে নেতৃবৃন্দ আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ)-এর সুযোগ্য নাতি ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী রায়হান সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এতে দ্বীনি শিক্ষা, সমাজ উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

‎সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন জালালপুর দারুস সুন্নাহ লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার কাজী মাওলানা মাহমুদুর রহমান আজাদ, হাজী নূরুদ্দীন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বারী, উপজেলার ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান, ক্বারী মুহাম্মদ আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎জিয়ারত শেষে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বারী বলেন, ফুলতলী দরবার আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রেরণার কেন্দ্র। এখানে এসে দোয়া গ্রহণের মাধ্যমে আমরা নতুন উদ্যমে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার অনুপ্রেরণা পাই। সততা ও ন্যায়ের ভিত্তিতে কাজ করতে পারলে দোয়ারাবাজারে একটি উন্নয়নবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।

‎অন্যদিকে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, আল্লাহর নৈকট্য অর্জন এবং আউলিয়ায়ে কেরামগণের মাজার জিয়ারতের মাধ্যমে মানুষের অন্তরে মানবিকতা ও সেবার মানসিকতা জাগ্রত হয়। আমি দোয়ারাবাজার উপজেলাকে একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

‎নেতৃবৃন্দ আরও জানান, ধর্মীয় মূল্যবোধ ও মানবকল্যাণকে প্রাধান্য দিয়ে তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। আধ্যাত্মিক দোয়া ও জনগণের সমর্থন নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নির্বাচন সম্পন্ন হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।