নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

২০ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি, ৩০ হাজার শিশুকে আওতায় আনার লক্ষ্য

সিলেটের জকিগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় বিশ্বাস বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী এবং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল চক্রবর্তীর সঞ্চালনায় সভার শুরুতে মেডিকেল অফিসার ডা. শাহিনা আক্তার হাম-রুবেলা ক্যাম্পেইন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল বারেক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মামুন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ, কালেরকণ্ঠ প্রতিনিধি আজাদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় জানানো হয়, জকিগঞ্জে প্রাথমিকভাবে ৯ জন শিশুকে সন্দেহজনকভাবে শনাক্ত করা হলে তাদের মধ্যে ১ জনের হাম নিশ্চিত হয়েছে। আক্রান্ত শিশুটির বাড়ি সুলতানপুর ইউনিয়নের পিল্লাকান্দি এলাকায় এবং নানার বাড়ি খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের পর শিশুটি সুস্থ হয়ে উঠেছে।

এছাড়া সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর অংশ হিসেবে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইপিআই টিকাদান কেন্দ্রে তিন সপ্তাহব্যাপী (১১ কর্মদিবস) কার্যক্রম পরিচালিত হবে। এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩০ হাজার শিশুকে হামের বিশেষ টিকা প্রদান করা হবে।

সভা থেকে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বিত উদ্যোগ এবং শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। পাশাপাশি পারস্পরিক যোগাযোগের মাধ্যমে টিকাদান বার্তা ছড়িয়ে দিয়ে শতভাগ শিশুদের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১১

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১২

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৩

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৪

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৫

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৬

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৭

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৮

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৯

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।