স্টাফ রিপোর্টার
২০ মার্চ ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের প্রধান ঈদ জামাতে থাকছে বিশেষ চিকিৎসা সেবা ও সুপেয় পানির ব্যবস্থা

‎আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতি সরেজমিনে যাচাই করতে শুক্রবার (২০ মার্চ) বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি ঐতিহাসিক এই ময়দানের সার্বিক ব্যবস্থাপনা ও মুসল্লিদের সুবিধার্থে গৃহীত পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সিলেটবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সিসিক প্রশাসক ১৭ শতকের এই প্রাচীন স্থাপত্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, উপমহাদেশের প্রথিতব্যশ রাজনীতিবিদদের পদচারণায় ধন্য এই ঈদগাহ ময়দান ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

‎নামাজ পড়তে আসা মুসল্লিদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ঈদগাহ প্রাঙ্গণে অন্তত তিনটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপন করার কথা জানিয়েছেন সিসিক প্রশাসক। পাশাপাশি মুসল্লিদের জন্য পর্যাপ্ত সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করারও ঘোষণা দেন তিনি।

মাঠের সংস্কার, রংকরণসহ আনুষঙ্গিক সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, সিলেটের ধর্মপ্রাণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এখানে ঈদের নামাজ আদায় করবেন। এবারের প্রধান জামাতে সিলেটবাসীর সঙ্গে সরকারের বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

‎পরিদর্শনকালে সিসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, র‍্যাব-৯ এর কমান্ডিং অফিসার এবং সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এছাড়াও শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদ জামাত নির্বিঘ্ন করতে নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১০

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১২

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৩

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৪

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৫

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৬

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৭

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৮

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৯

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।