স্টাফ রিপোর্টার
৩ মার্চ ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ১৭ বছর পর স্বমহিমায় ফিরছে এম সাইফুর রহমান অডিটোরিয়াম

‎সিলেট নগরের ঐতিহ্যবাহী অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে আবারও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে নামকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর স্থাপনাটি তার পুরনো নাম ফিরে পেতে যাচ্ছে।

‎মঙ্গলবার (৩ মার্চ) সকালে অডিটোরিয়ামটি পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই সিদ্ধান্তের কথা জানান। নাম পরিবর্তনের পাশাপাশি স্থাপনাটির আধুনিকায়নে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

‎পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, অডিটোরিয়ামটির নাম পরিবর্তনের বিষয়ে দাপ্তরিকভাবে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। তিনি দ্রুত নামফলক পরিবর্তনের নির্দেশ দিয়ে বলেন, “নতুন নামফলকে প্রয়াত এম সাইফুর রহমানের নাম বড় অক্ষরে সংযুক্ত করতে হবে।” এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি দ্রুত এই জনদাবি বাস্তবায়নের নির্দেশনা দেওয়ায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান।

‎সিলেট অডিটোরিয়াম হিসেবে যাত্রা শুরু করলেও ২০০১ সালে বড় ধরনের সংস্কারের পর এ অঞ্চলের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে এর নামকরণ করা হয়েছিল। তবে ২০০৯ সালে তৎকালীন সরকার ক্ষমতায় আসার পর অডিটোরিয়ামটির নাম পরিবর্তন করে ‘কবি নজরুল অডিটোরিয়াম’ নামকরণ করে। দীর্ঘ সময় পর বর্তমান সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে অডিটোরিয়ামটি আবারও তার আগের পরিচিতিতে ফিরছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

১০

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১১

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১২

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১৩

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৪

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৫

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৬

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৭

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৮

FIFA World Cup 2026 Schedule Revealed

১৯

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।