গোয়াইনঘাট প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটা নির্মান-কৃষি জমি খননের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেকেরখাল গ্রামের পূর্ব পাশের ফসলি জমি থেকে মাটি খনন এবং পরিবেশ বিধ্বংসী ইটভাটা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে গ্রামবাসীর ওপর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদও জানানো হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় গ্রামের প্রবেশ পথ সালুটিকর-গোয়াইনঘাট রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে জানা যায়, সিলেট কোতোয়ালি থানাধীন ২৩নং ওয়ার্ড মাছিমপুর গ্রামের বাসিন্দা মো. আতিক হোসেন (৫৫) পেকেরখাল এলাকায় বেশ কিছু ফসলি জমি ক্রয় করে গভীর খননের মাধ্যমে মাটি কেটে স্তূপ করছেন ইটভাটা তৈরির উদ্দেশ্যে। কৃষি জমি থেকে মাটি কাটার ফলে আশপাশের জমিও ভেঙে নষ্ট হচ্ছে। এছাড়া গ্রামের ভোগদখলীয় খাস জায়গা দিয়ে ইটভাটার রাস্তা নির্মাণের চেষ্টা করা হলে গ্রামবাসী কৃষি জমি ও পরিবেশ রক্ষার স্বার্থে বাধা দেন। এরই জেরে গত ১৭ মার্চ মো. আতিক হোসেন বাদী হয়ে ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনকে প্রধান করে গ্রামের ৬ জনের নামে গোয়াইনঘাট থানায় চাঁদাবাজির মামলা (২৯/৮২ নং) দায়ের করেন।

এই অভিযোগের প্রেক্ষিতেই পেকেরখাল গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। গ্রামের মুরব্বি আজির উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, ফখরুল ইসলাম, মো. আলাউদ্দিন, আব্দুস সালাম, তোতা মিয়া, নুরুল হক, আলী হোসেন ও জাহাঙ্গীর আলমসহ প্রমুখ সচেতন নাগরিক।

ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন বলেন, “পরিবেশ বিধ্বংসী কাজে যৌক্তিক বাধা দেওয়ায় আমার শান্তিপ্রিয় গ্রামবাসীর ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার চাই। পাশাপাশি কৃষি জমি নষ্টকারী ইটভাটা ও মাটি খনন বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

পেকেরখাল শিক্ষা উন্নয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমান বিশ্ব পরিবেশ সংকটাপন্ন। সরকার পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষির উন্নয়নে কাজ করছে। আমাদের গ্রামের কৃষি জমি ধ্বংস করে ইটভাটা নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, তারা কৃষিপ্রধান এলাকার শান্তিপ্রিয় মানুষ এবং কৃষিকাজই তাদের প্রধান পেশা। কৃষি জমি ধ্বংস করে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ তারা এলাকায় হতে দেবেন না। এ বিষয়ে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন এবং অনতিবিলম্বে গ্রামবাসীদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।