সবুজ প্রান্ত
২৪ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে সাংবাদিক জুবায়ের আহমদের মাতৃবিয়োগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদের প্রিয় মাতা আফিয়া বেগমের স্মরণে প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বাদ মাগরিব জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ এবং সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তারেক আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জকিগঞ্জের খবরের প্রতিনিধি নুরুল ইসলাম।

‎স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তারা মরহুমা আফিয়া বেগমের ধর্মপরায়ণতা, মানবিক গুণাবলি ও পরোপকারী মানসিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, সাদাসিধে জীবনযাত্রায় অভ্যস্ত এই মহীয়সী নারী সর্বদা মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

শোকসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক,সহ-সভাপতি আব্দুল মুকিত এবং সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ হুসাইন আইমান, সদস্য উবেদুল্লাহ তালুকদার, ঢাকার দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা দিদারুল ইসলাম, সমাজসেবী আব্দুল হাসিব মানিক, তাসিন বিডি প্রতিনিধি আলী হায়দার ও ফয়সাল আহমদসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও সমাজসেবীবৃন্দ।

‎উল্লেখ্য, আফিয়া বেগম গত ১৪ মার্চ শনিবার রাত ২টা ১০ মিনিটে উপজেলার রারাই গ্রামের নিজ বাড়িতে ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম আলহাজ্ব আব্দুছ ছামাদ (মাসুক মিয়া)-এর সহধর্মিণী এবং রারাই গ্রামের প্রখ্যাত চিকিৎসক ও সাবেক ইউপি সদস্য মরহুম ডা. ফরিদ উদ্দিনের একমাত্র কন্যা ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে এবং বহু নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। শোকসভার শেষ পর্যায়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ফজলুর রহমান। বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।