জকিগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের ঈদবস্ত্র বিতরণ সম্পন্ন

সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে বৃহত্তর হাজীগঞ্জ এলাকার সামাজিক সংগঠন “হাজীগঞ্জ উন্নয়ন পরিষদ”-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ৮নং কসকনকপুর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের ২১৪ জন অসহায় ও দুঃস্থ মানুষ উপকৃত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ, ২৭ রমাদান) বাদ যোহর হাজীগঞ্জ কওমী মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার জামাল উদ্দিন লস্কর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জুবায়ের আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ড সদস্য মাছুম আহমদ চৌধুরী কফিল, মুনশীবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী, মাওলানা মুফতি আযহার আহমদ, মাওলানা হেলাল আহমদ, উপদেষ্টা মুজিবুল হক, জালাল উদ্দীন, আব্দুল বাসিত মিরাসী, ইয়াছিন আহমদ ও ওহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে হাজীগঞ্জ উন্নয়ন পরিষদ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল, সুবিধাভোগীদের সরাসরি সমবেত না করে দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে ঈদবস্ত্র বিতরণ করা। পরে তারা নিজ নিজ এলাকায় গিয়ে উপহারগুলো দুঃস্থ মানুষের ঘরে পৌঁছে দেন, যা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ করে তোলে।
এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ মোহাম্মদ তাজুল, সহ-সভাপতি ছাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিরাসী, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান তালুকদার ও কামরান মিরাসী, অর্থ সম্পাদক শাহজাহান তালুকদার, অফিস সম্পাদক আবুল আহমদ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক গুলজার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা সকল দাতা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।