হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় ঈদ ঘনিয়ে আসায় দর্জিপাড়ায় ব্যস্ততা

ঈদুল ফিতর ঘনিয়ে আসায় বড়লেখা শহরের দর্জিপাড়ার ব্যস্ততা এখন তুঙ্গে। পছন্দের পোশাক সময়মতো হাতে পেতে ক্রেতারা ছুটছেন শহরের বিভিন্ন টেইলার্সে।

উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ পৌর শহরের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ফ্যাশন সচেতন ক্রেতারা। চাঁদরাতের আগেই পোশাক হাতে পেতে আগাম অর্ডার দিচ্ছেন তারা। বাড়তি চাহিদা সামাল দিতে অনেক দর্জিকেই অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। বড়লেখা বাজারের টেইলার্স মালিকদের সাথে যোগাযোগ করলে তারা জানান, রমজানের ২০ তারিখ পর্যন্ত তারা অর্ডার নেবেন।

তারা আরও বলেন, সবচেয়ে বেশি অর্ডার আসছে সালোয়ার-কামিজের। বিশেষ করে জর্জেট কাপড়ের চাহিদা এবার বেশি। দর্জির কাছে আসা এক নারী গ্রাহক বলেন, “ঈদে তৈরি পোশাকের চেয়ে নিজের পছন্দমতো ডিজাইন দিয়ে দর্জির তৈরি পোশাকই বেশি পছন্দ করি।”

লেডিস টেইলার্সের এক মালিক জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, ক্রেতার সংখ্যা তত বাড়ছে। এবার ব্লাউজ ও বোরকার অর্ডার বেশি পাচ্ছেন তারা। তবে পৌর শহরের আরেক পরিচিত দর্জি জানান, কাজের চাপ থাকলেও গত বছরের তুলনায় কিছুটা কম। তিনি বলেন, “আগে রমজানের প্রথম কয়েক দিনের মধ্যেই অতিরিক্ত চাপে অর্ডার নেওয়া বন্ধ করতে হতো। এ বছর এখনও অর্ডার নিচ্ছি।” তাদের মতে, ভিড় আছে, তবে তা সামাল দেওয়া যাচ্ছে।

দর্জিরা জানান, সালোয়ার-কামিজ সেলাইয়ে ৩০০ থেকে ৩৫০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া ব্লাউজ ১৫০ থেকে ৩০০ টাকা, পেটিকোট ৮০ থেকে ১৩০ টাকা, গাউন ৩০০ থেকে ৪০০ টাকা, বোরকা ৩০০ থেকে ৫০০ টাকা এবং শিশুদের ফ্রক ২০০ থেকে ৩০০ টাকা রাখা হচ্ছে। তবে ডিজাইন ও কারুকাজ ভেদে খরচ বাড়বে। ভারী কাজের পোশাকে ১ হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে।

পুরুষদের পোশাক তৈরিকারীরা জানান, এবার ঈদের আগে শার্ট-প্যান্টের তুলনায় পাঞ্জাবির চাহিদা বেশি। প্যান্ট সেলাইয়ে ৬০০ থেকে ৭০০ টাকা এবং শার্টে ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে।

বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও শেষ সময়ে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন দর্জিরা। তাদের প্রত্যাশা, রমজানের শেষ দিকে ক্রেতাদের ঢল নামবে এবং ব্যবসা আরও জমজমাট হবে। এতে উৎসবের মৌসুমে বাড়তি আয়ের মুখ দেখবেন এই কারিগররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।