স্টাফ রিপোর্টার
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৫ আসনে ‘হারিকেন’ জ্বালাতে পারলেন না বিলাল উদ্দিন, জামানত বাজেয়াপ্ত

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জয় নিয়ে অতি-আত্মবিশ্বাসী থাকা মুসলিম লীগের প্রার্থী মো. বিলাল উদ্দিনের শোচনীয় পরাজয় হয়েছে। ‘হারিকেন’ প্রতীক নিয়ে তিনি পুরো আসনে মাত্র ৩৭২ ভোট পেয়েছেন। মোট প্রদত্ত বৈধ ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় বিধি অনুযায়ী তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

‎নির্বাচনী প্রচারণাকালে বিলাল উদ্দিন দাবি করেছিলেন, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ৮০ শতাংশ ভোট তাঁর বাক্সে পড়বে এবং তিনি বড় ব্যবধানে জয়লাভ করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তিনি কেবল স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদকে (চাকসু মামুন) আমলে নিতেন, বাকিদের কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই গণ্য করতেন না। এমনকি ভোটের কয়েক দিন আগে নিজের বিজয় ‘সুনিশ্চিত’ বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিলাল উদ্দিনের সেই দাবির কোনো প্রতিফলন ঘটেনি।

‎নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনে জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান (দেয়ালঘড়ি)। তিনি পেয়েছেন ৭৯,৩৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জমিয়ত জোটের মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) পেয়েছেন ৬৯,৭৭৪ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন) ৫৭,২৫১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

‎বিলাল উদ্দিনের এই সামান্য ভোট প্রাপ্তি এবং জামানত হারানোর বিষয়টি এখন স্থানীয় ভোটার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

১০

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

১১

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১২

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১৩

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১৪

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৫

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৬

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৯

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।