সবুজ প্রান্ত অনলাইন
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সিটির নতুন প্রশাসক জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
ছবি : সংগ্রহকৃত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার এক প্রজ্ঞাপনে গতকাল রোববার তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি বর্তমান প্রশাসক খান মো. রেজা-উন-নবীর স্থলাভিষিক্ত হলেন।

আজ সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা নতুন করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। গতকাল দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

নিয়োগ নিয়ে আবদুল কাইয়ুম চৌধুরীর প্রতিক্রিয়া

নিয়োগের বিষয়ে জানতে চাইলে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘নগরের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনা এবং নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার মূল কাজ।’ পাশাপাশি তিনি তাঁর দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিলেটের স্থানীয় রাজনীতিতে আবদুল কাইয়ুম চৌধুরী ২০২২ সাল থেকে জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক এই নেতা চারদলীয় জোট সরকারের আমলে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক এবং বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

দলীয় সূত্র মতে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন কাইয়ুম চৌধুরী। তবে দল থেকে সেখানে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনে প্রার্থী হতে না পারলেও জেলার সবকটি আসনে দলীয় প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমের সমন্বয়ক হিসেবে তিনি যুক্ত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১০

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১১

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১২

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৩

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৪

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৫

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৭

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৮

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৯

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।